১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ গাজীপুরের কাশিমপুরে ২০ লাইনের একটি আউটারওয়্যার ম্যানুফ্যাকচারিং কারখানা চালু করতে যাচ্ছে। নতুন এ কারখানার জন্য ১১টি পদে অভিজ্ঞ ও যোগ্য জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
পদভেদে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ থেকে ২০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদের বিবরণ
১. জেনারেল ম্যানেজার (প্রোডাকশন)
অভিজ্ঞতা: আরএমজি/আউটারওয়্যার উৎপাদনে ন্যূনতম ১৮ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একাধিক উৎপাদন লাইন পরিচালনায় উল্লেখযোগ্য অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
২. জিএম/ডিজিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিন)
অভিজ্ঞতা: আরএমজি/টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ইউনিটে এইচআর ও অ্যাডমিন বিভাগে ন্যূনতম ১৮ থেকে ২০ বছরের অভিজ্ঞতা।
যোগ্যতা: ম্যানেজমেন্ট বা যেকোনো বিষয়ে এমবিএ/মাস্টার্স। এইচআরএমে পিজিডি থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৩. এজিএম (কোয়ালিটি কন্ট্রোল)
অভিজ্ঞতা: আরএমজি খাতে কোয়ালিটি কন্ট্রোলে ন্যূনতম ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে অগ্রাধিকার।
৪. ম্যানেজার (কমপ্লায়েন্স)
অভিজ্ঞতা: আরএমজি/টেক্সটাইল কারখানায় কমপ্লায়েন্সে ন্যূনতম ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা। স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমনীতি সংক্রান্ত কমপ্লায়েন্সের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
যোগ্যতা: ম্যানেজমেন্ট বা যেকোনো বিষয়ে এমবিএ/মাস্টার্স। এইচআরএমে পিজিডি/কমপ্লায়েন্সে ডিপ্লোমা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আরও দেখুন: বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
৫. ম্যানেজার (প্রোডাকশন)
অভিজ্ঞতা: আরএমজি খাতে ন্যূনতম ১০ থেকে ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা। বিশেষ করে আউটারওয়্যার উৎপাদন ও লাইন ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে অগ্রাধিকার।
৬. ম্যানেজার (স্টোর)
অভিজ্ঞতা: আরএমজি/টেক্সটাইল/আউটারওয়্যার কারখানায় স্টোর, ইনভেন্টরি ও ওয়্যারহাউস ব্যবস্থাপনায় ন্যূনতম ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর।
৭. ম্যানেজার (অ্যাকাউন্টস)
অভিজ্ঞতা: কারখানার হিসাব, অর্থ, কস্টিং ও আর্থিক প্রতিবেদন তৈরিতে ন্যূনতম ১০ থেকে ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা। আরএমজি/টেক্সটাইল খাতে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে এমবিএ/মাস্টার্স। সিএ (সিসি)/এসিসিএ/সিএমএ থাকলে অগ্রাধিকার।
৮. ম্যানেজার (অডিট)
অভিজ্ঞতা: অভ্যন্তরীণ অডিট, কারখানা অডিট, কমপ্লায়েন্স এবং আর্থিক/অপারেশনাল অডিটে ন্যূনতম ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা।
যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে এমবিএ/মাস্টার্স। সিএ (সিসি)/এসিসিএ/সিএমএ থাকলে অগ্রাধিকার।
৯. মেইনটেন্যান্স ইনচার্জ
অভিজ্ঞতা: আরএমজি/টেক্সটাইল কারখানার যন্ত্রপাতি, বৈদ্যুতিক, মেকানিক্যাল ও ইউটিলিটি রক্ষণাবেক্ষণে ন্যূনতম ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা।
যোগ্যতা: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি।
১০. সিকিউরিটি ইনচার্জ
অভিজ্ঞতা: কারখানার নিরাপত্তা ব্যবস্থাপনায় ন্যূনতম ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা। সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। সংশ্লিষ্ট নিরাপত্তা প্রশিক্ষণ/অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্তের সঙ্গে সাম্প্রতিক ছবি পাঠাতে হবে। ই-মেইলের বিষয় (সাবজেক্ট) অংশে যে পদের জন্য আবেদন করা হচ্ছে, সেই পদের নাম উল্লেখ করতে হবে। এ ছাড়া ডাকযোগেও আবেদন করা যাবে।
ই-মেইল: career@jamunagroup-bd.com
আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, অ্যাডমিন অ্যান্ড এইচআর, যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, কেএ-২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯।
বিস্তারিত জানতে নিচে দেখুন।