২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ

এমএইচসি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট  © টিডিসি সম্পাদিত

বেসরকারি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে প্রাথমিকভাবে মাসিক ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম: এক্সিকিউটিভ-ফাইন্যান্স

পদসংখ্যা: উল্লেখ নেই

প্রতিষ্ঠান: এম এইচ সি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

কাজের ধরন: নিয়োগপ্রাপ্তদের মূলত যুক্তরাজ্যের আইসিএইডব্লিউ-অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠানের জন্য আউটসোর্সিংয়ের কাজ করতে হবে। এর মধ্যে অ্যাকাউন্ট প্রস্তুত, বুককিপিং এবং যুক্তরাজ্যের কমপ্লায়েন্স-সংক্রান্ত সহায়তা দেওয়ার কাজ রয়েছে। সফটওয়্যার ও সংশ্লিষ্ট কাজের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

যোগ্যতা: পার্ট-কোয়ালিফায়েড সিএ (আইসিএবি), এসিসিএ (পার্ট বা কোয়ালিফায়েড), সিএ কোর্স সম্পন্ন, সংশ্লিষ্ট অভিজ্ঞতাসহ ফাইন্যান্স বিষয়ে স্নাতক। এ ছাড়া জেরো ও অন্যান্য অ্যাকাউন্টিং সফটওয়্যারে অভিজ্ঞতা এবং এক্সেলে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি 

বেতন: মাসিক ৩৫ হাজার টাকা থেকে। যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

কর্মস্থল: কারওয়ান বাজার, ঢাকা। স্থানটি সিএ ভবন ও মেট্রোরেল স্টেশনের কাছে।

আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। 

ইমেইল: আবেদন পাঠানো যাবে mudabbir.hussain@mhcgroup.co.uk ঠিকানায়।

বিস্তারিত জানতে নিচে দেখুন।