১০ জেলায় জনবল নিয়োগ দেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস
দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে দেশের যেকোনো স্থানে কাজ করতে আগ্রহী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হবে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডে
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও)
যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স/স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
যেসব কাগজপত্র নিতে হবে: সাক্ষাৎকারের সময় সঙ্গে আনতে হবে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত)। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। শিক্ষাগত সনদের ফটোকপি।
সাক্ষাৎকারের সময়: সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
সাক্ষাৎকারের স্থান ও তারিখ
ঢাকা
রহমানস রেগনাম সেন্টার (২য় তলা), ১৯১/১, তেজগাঁও-গুলশান লিংক রোড, তেজগাঁও সি/এ, ঢাকা-১২০৮।
যোগাযোগ: +৮৮০১৯৫৮৩১১৩০২
তারিখ: ২৪, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ২০২৬।
বরিশাল
হাউস-১০৪৬-০০০, হেনা ভবন, ফরেস্টার বাড়ি, নবগ্রাম রোড, চৌমাথা, বরিশাল সদর, বরিশাল।
যোগাযোগ: +৮৮০১৯৫৮৩১১১৩৯
তারিখ: ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬।
বগুড়া
৬৫৪, হাফিজার রহমান রোড, জব্বার ক্লাব, বগুড়া সদর, বগুড়া।
যোগাযোগ: +৮৮০১৯৫৮৩১০৯০৯
তারিখ: ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬।
যশোর
১০৯৮, পশ্চিম বারান্দীপাড়া, ঢাকা রোড, যশোর সদর, যশোর।
যোগাযোগ: +৮৮০১৯৫৮৩১১২৩৯
তারিখ: ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬।
ময়মনসিংহ
২৬৫/২, মাসকান্দা, নতুন বাজার, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
যোগাযোগ: +৮৮০১৯৫৮৩১০৪৬৮
তারিখ: ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬।
রংপুর
হাউস-৬০, রোড-০২, আর.কে. রোড, ইসলামবাগ, রংপুর।
যোগাযোগ: +৮৮০১৯৫৮৩১০৯৯৮
তারিখ: ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬।
আরও দেখুন: যুদ্ধে যে বিজয়ী, লুটের মালামাল সেই পাবে: জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প
কুমিল্লা
৪২০, স্টেশন রোড, পশ্চিম বাগিচাগাঁও, মুনসিবাড়ি, কুমিল্লা।
যোগাযোগ: +৮৮০১৯৫৮৩১০৬২৯
তারিখ: ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬।
রাজশাহী
৮১/২, উপশহর, বোয়ালিয়া, রাজশাহী।
যোগাযোগ: +৮৮০১৯৫৮৩১০৯৫৩
তারিখ: ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬।
খুলনা
হাউস নম্বর-৫৪, ওয়ার্ড নম্বর-২৯, হাজী মহসিন রোড, খুলনা সদর, খুলনা।
যোগাযোগ: +৮৮০১৯৫৮৩১১১৮৩
তারিখ: ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬।
দিনাজপুর
ডায়াবেটিক মোড়, নং-১, নিউ টাউন, দিনাজপুর সদর, দিনাজপুর।
যোগাযোগ: +৮৮০১৯৫৮৩১১০০০
তারিখ: ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬।
চাকরির স্থান: বাংলাদেশের যেকোনো স্থান।
প্রধান কার্যালয়: রহমানস রেগনাম সেন্টার (১০ম ও ১১তম তলা), ১৯১/১, তেজগাঁও সি/এ, ঢাকা-১২০৮, বাংলাদেশ।
বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন অথবা এখানে দেখুন।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।