২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩

মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ

মিডল্যান্ড ব্যাংক পিএলসি  © টিডিসি ফাইল ফটো

তরুণ, উদ্যমী ও মেধাবী জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ব্যাংকটি প্রবেশনারি অফিসার এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

পদের নাম ও যোগ্যতা

১. প্রবেশনারি অফিসার
প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।

২. ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ এবং এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

আরও দেখুন: উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্মসংস্থানেও বড় ব্যবধান

চাকরির ধরন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত প্রবেশনারিদের এক বছরের প্রবেশনকালীন আকর্ষণীয় মাসিক পারিশ্রমিক দেওয়া হবে। প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন করা প্রার্থীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়মিত ক্যাডারে অন্তর্ভুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।

বিস্তারিত তথ্য ও আবেদন করতে মিডল্যান্ড ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।