০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০

এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আকিজ বশির গ্রুপে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটি সেলস, আকিজ বাথওয়্যার বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে ৬ কর্মী নিয়োগে ৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ;

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ;

বিভাগ: সেলস, আকিজ বাথওয়্যার;

পদসংখ্যা: ৬টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, টিএ বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*খুচরা বিক্রেতা, শোরুম ও নিয়মিত বাজার পরিদর্শনে দক্ষ হতে হবে; 

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম