০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৭

কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদে চাকরি

কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি  © টিডিসি সম্পাদিত

কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কে ও টি আর এ) ঢাকায় প্রজেক্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পূর্ণকালীন এ পদে একজন আগ্রহী প্রার্থীকে কোরিয়া-বাংলাদেশের সরকারি উন্নয়ন সহায়তা, সরকার-টু-সরকার প্রকল্প, বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন কার্যক্রমে কাজ করতে হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি ঢাকা

পদের নাম: প্রজেক্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, আন্তর্জাতিক ব্যবসা, মার্কেটিং, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সামাজিক বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

আরও দেখুন: সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

সুযোগ-সুবিধা: আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ, কোরিয়া-বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে পেশাগত অভিজ্ঞতা, দ্বিপক্ষীয় সহযোগিতা প্রকল্পে সরাসরি কাজের অভিজ্ঞতা এবং সহযোগিতামূলক ও বহুসাংস্কৃতিক কর্মপরিবেশে কাজের সুযোগ রয়েছে।

আবেদনের জন্য যা লাগবে: হালনাগাদ সিভি, কভার লেটার, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজন হলে শিক্ষাগত সনদের কপি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬। শুধু বাছাই করা প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে।

অনলাইনে আবেদন ও বিস্তারিত চাকরির বিবরণ এখানে দেখুন। 

তথ্যসূত্র: কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি, ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি।