ডিজাইন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেবে ওয়ালটন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিজাইন ইঞ্জিনিয়ার (এয়ার কন্ডিশনার) পদে জনবল নিয়োগ দেবে। পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৭ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ডিজাইন ইঞ্জিনিয়ার (এয়ার কন্ডিশনার)
পদসংখ্যা: ০১টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: গাজীপুরের কালিয়াকৈর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর
আবেদন শুরু: ১৭ আগস্ট ২০২৬
আবেদন শেষ: ২৮ আগস্ট ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
আরও দেখুন: ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের সময়সূচি ও নিয়মাবলি প্রকাশ
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, লভ্যাংশ, দুপুরের খাবার, প্রতিবছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দেখুন।
সূত্র: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি