পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি আইসিটি বিভাগে ‘নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগে ২৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি;
পদের নাম: নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার;
বিভাগ: আইসিটি;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে গণস্বাস্থ্য কেন্দ্র, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাতায়াত সুবিধা, সাপ্তাহিক ছুটি ২ দিন, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), লভ্যাংশ বোনাস, উৎসব বোনাস বছরে ৩টি, অর্জিত ছুটির নগদায়ন, মোবাইল সেট ভাতা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৪ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ল্যাবএইড নিয়োগ দেবে মেডিকেল অফিসার, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*নেটওয়ার্কিং প্রযুক্তিতে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করেন আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম