০৩ জুলাই ২০২৬, ১২:২৮

১০০০ জনবল নিয়োগ দেবে আরআরএফ

নিয়োগ দেবে আরআরএফ  © টিডিসি ফাইল ফটো

জনবল নিয়োগ দিবে বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। সম্প্রতি এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি এ সংস্থাটি। অফিসার (অ্যাকাউন্টস) ও অফিসার (ঋণ) মোট দুটি পদে  ১০০০ জনকে নিয়োগ দিবে  রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন।  

প্রতিষ্ঠানের নাম : রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ);
প্রতিষ্ঠানের ধরন : জাতীয় পর্যায়ের একটি বেসরকারি সংস্থা;
চাকরির ধরন : ফুল টাইম;
রেজিস্ট্রেশন ফি : ২৫০ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (অফেরতযোগ্য);

পদের বিবরণ 
পদের নাম : অফিসার (অ্যাকাউন্টস;
গ্রেড : ১৫;
বয়স : অনূর্ধ্ব ৩৫ বছর;
পদের সংখ্যা : ২৫০টি;
শিক্ষাগত যোগ্যতা : ব্যবসায় শিক্ষায় স্নাতক/স্নাতকোত্তর;
মাসিক বেতন : শিক্ষানবিশকালে  ৩৪,০০০ টাকা এবং স্থায়ীকরণের (৬ মাস শিক্ষানবিশকাল) পর বেতন ৩৯,৩৩১ টাকা;
চাকরির ধরন : পূর্ণকালীন;

দায়িত্ব কর্তব্য
কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে; 
ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার পরিচালচনায় দক্ষ ও প্রত্যহ হালনাগাদ করতে হবে;
ক্যাশ বই ভাউচার প্রিন্ট করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন গ্রহণ করে সংশ্লিষ্ট ফাইলে সংরক্ষণ করতে হবে;
ক্যাশবই ও ভাউচার সমূহ মাস ভিত্তিক বাঁধাই করে সংরক্ষণ করতে হবে;
ডেবিট/ জার্নাল ভাউচার-এর সাথে ফাইলে সংরক্ষণ করতে হবে;
স্টক রেজিস্টার রক্ষণাবেক্ষণ এবং মজুদ মালামালের জন্য দায়বদ্ধ থাকতে হবে;
শাখার হিসাব ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে;
শাখা অফিসের সকল পর্যায়ের স্টাফের কাজকর্ম বা তথ্য সংরক্ষণ করতে হবে;
অফিসের সকল (চলতি ও স্থায়ী) সম্পদের সুষ্ঠ ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে;
বিতরণ রেজিস্টার, পরিশোধ রেজিস্টার, সদস্য ভর্তি রেজিস্টার প্রিন্ট, যাচাই, স্বাক্ষর ও অনুমোদন পূর্বক ফাইলে সংরক্ষণ করতে হবে;
প্রতি মাসের তহবিল চাহিদাপত্র কেন্দ্রীয় অফিসের হিসাব বিভাগে প্রেরণ করতে হবে;
কেন্দ্রীয় অফিসের সাথে যোগাযোগ করে তহবিল গ্রহণ ও ফেরত প্রদান করতে হবে;
কম্পিউটার পরিচালনা করতে পারা ও নিজস্ব ল্যাপটপ থাকতে হবে;

পদের নাম : অফিসার (ঋণ);
গ্রেড : ১৬;
বয়স : অনূর্ধ্ব ৩৫ বছর;
পদের সংখ্যা : ৭৫০টি;
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর;
মাসিক বেতন : শিক্ষানবিশকালে  ৩৩,০০০ টাকা এবং স্থায়ীকরণের (৬ মাস শিক্ষানবিশকাল) পর বেতন: ৩৮,১৬৬ টাকা;

দায়িত্ব কর্তব্য
সদস্যদের তত্ত্বাবধান করতে হবে;
ঋণ বিতরণ করতে হবে;
ঋণ ও সঞ্চয় আদায় কার্যক্রম পরিচালনা করতে হবে এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগীতা করতে হবে;
বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের কাজ করতে হবে;
সদস্য ও ঋণী নির্বাচনের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে ও কৌশলী ভূমিকা পালন করতে হবে;
ট্যাব পরিচালনা করতে হবে;
সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে;
সভা, সেমিনার পরিচালনার দক্ষতা থাকতে হবে;
শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে;
প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা 
আবাসন সুবিধা ও আবাসন ভাতা;
দুরত্ব ভাতা ;
পারফরম্যান্স ইনসেন্টিভ;
প্রভিডেন্ট ফান্ড;
গ্রাচ্যুইটি;
বার্ষিক ইনক্রিমেন্ট;
উৎসব ভাতা (০১টি মোট বেতনের সমপরিমাণ);
বৈশাখী ভাতা (মূল বেতনের ৫০ শতাংশ);
সাপ্তাহিক ছুটি ০২ দিন;
চিকিৎসা তহবিল;
স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা;
আবাসন ঋণ;
প্রভিডেন্ট ফান্ডঋণ;
মোটরসাইকেল ঋণ;
কম্পিউটার ঋণ;
স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ;
পদোন্নতির সুযোগ;
পারফরম্যান্স ইনসেন্টিভ; 
বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল;
সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে—ঢাকা, ময়মনসিংহও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ৪০ শতাংশ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ৩০ শতাংশ, এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ২০ শতাংশ হারে।

আরও পড়ুন : ছোট্ট দানায় বড় পুষ্টি, জানুন সাদা তিল খাওয়ার সঠিক নিয়ম

দরকারি কাগজপত্র
আগ্রহী প্রার্থীগণ নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর আবশ্যক), পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি ছবি ও সকল পরীক্ষা পাসের সনদপত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্সসহ নিম্নে উল্লেখিত সিডিউল অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।

নির্বাচনী পরীক্ষায় (পদ ১ও২) অংশগ্রহণ করবেন যেভাবে: 

মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, স্টেডিয়াম রোড, যশোর—১৭/০৭/২০২৬ (শুক্রবার) সময় সকাল ০৯.৩০।
উপশহর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রোড নং-১, উপশহর, বগুড়া—১৮/০৭/২০২৬ (শনিবার) সময় সকাল ০৯.৩০।
টঙ্গী সরকারি কলেজ, টঙ্গী, গাজীপুর—২৪/০৭/২০২৬ (শুক্রবার) সময় সকাল ০৯.৩০।
কুমিল্লা সিটি কলেজ, কোটবাড়ি, কুমিল্লা—২৫/০৭/২০২৬ (শনিবার) সময় সকাল ০৯.৩০।

উপরোক্ত  ১-২ নং পদের আগ্রহী প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য উল্লেখিত তারিখে সকাল ০৯.০০ টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ০৩ আগস্ট, ২০২৬ খ্রিঃ তারিখে সংস্থার ওয়েব সাইটে  (এখানে ক্লিক) অথবা মোবাইল এসএমএস-এর মাধ্যমে জনানো হবে। 

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিতে জানতে এখানে ক্লিক করুন।