০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৮

মেঘনা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৯ ফেব্রুয়ারি

জোন ইনচার্জ নিয়োগে আবেদন চলছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি এসঅ্যান্ডএম (সিমেন্ট) বিভাগে ‘জোন ইনচার্জ’ পদে কর্মী নিয়োগে ৩১ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩১ জানুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ;

পদের নাম: জোন ইনচার্জ; 

বিভাগ: এসঅ্যান্ডএম (সিমেন্ট);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) এবং ই-মেইল ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে;

*ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;  

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, পদ ১৫, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম