ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে আরএফএল গ্রুপ, আবেদন স্নাতক পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট (সেলস) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে কর্মী নিয়োগে ১৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;
বিভাগের নাম: প্রোডাক্ট ডেভেলপমেন্ট (সেলস);
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
আরও পড়ুন: সজীব গ্রুপ নেবে সিনিয়র এক্সিকিউটিভ, কর্মস্থল ঢাকার ফার্মগেট
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২৫ বছর হতে হবে;
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;
আরও পড়ুন: সুপারভাইজার ও শিফট ইনচার্জ নেবে আরএফএল গ্রুপ, আবেদন অনলাইনে
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ আগস্ট ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম