২৪ নভেম্বর ২০২৬, ১৪:৪৬

দলীয় কর্মসূচিতে আ.লীগের হামলায় বিএনপির ৪ কর্মী মারা গেছেন

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান  © ফাইল ছবি

বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় এ পর্যন্ত দলটির চারজন কর্মী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গোপালগঞ্জে সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগ করা হয়েছে। এটা যুদ্ধ না। কিন্তু যুদ্ধের মধ্যেও পরিকল্পিতভাবে হাসপাতালে আক্রমণ করলে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।’

হাসপাতালটি একজন সংসদ সদস্যের উল্লেখ করে তিনি বলেন, ‘একটি হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে। এই ধরনের তান্ডব আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে চলেছে কন্টিনিউয়াসলি।’ মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, ‘নভেম্বরে দেশের বিভিন্ন এলাকায় ককটেল বা বোমা বিস্ফরিত হয়েছে ১২১টি। গণপরিবহনে অগ্নিসংযোগ হয়েছে ৯৯টি। মোট ২১৩ ঘটনায় নিহত হয়েছেন একজন, আহত ১১। ৬২ মামলা ও জিডি হয়েছে ২৭টি। গ্রেফতার হয়েছে ১০০। আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৭২ মামলা ও ২২ জিডিতে গ্রেফতার ৬৬ জন।

তিনি বলেন, ‘এই দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপরে আইনি নিষেধাজ্ঞা আছে। তারা কোনো মিছিল করতে পারবে না। এ ধরনের কর্মসূচি বেআইনি হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তারা গ্রেফতার হবেন।’

আরও খবর: হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন জাহেদ উর রহমান

উপদেষ্টা জানান, পুলিশের স্থাপনায় হামলা, পুলিশের স্থাপনায় হামলা হয়েছে চারটি। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ২৮টি। পুলিশ সদস্য আহত হয়েছেন ২১ জন। মামলা হয়েছে একটি। গ্রেফতার হয়েছে চারজন। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমাদের কাছে ৭২-এর মতো তথ্য থাকলে ডক্টর ইউনুস দাবি করেছেন ১০০-এর মতো গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিয়েছে।’

তিনি বলেন, হামলা হয়েছে জুলাই স্মৃতি স্তম্ভেও। এ ধরনে হামলা অগ্নিসংযোগ দুটি ঘটনা ঘটেছে, মামলা হয়েছে দুটি। গ্রেফতার হয়েছেন ১১ জন।’