০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৭

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ

ক্ষতিপূরণের চেক তুলে দিচ্ছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন  © টিডিসি

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ) দুপুরে জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে এ ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথা ভাবেন

বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ২৭টি পরিবারের মধ্যে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে নিহত ২৫ জনের প্রতি পরিবারকে ৫ লাখ টাকা করে ১ কোটি ২৫ লাখ টাকা প্রদান করা হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহত ২ জনের চিকিৎসাসেবা ও পুনর্বাসনের জন্য প্রদান করা হয় ৬ লাখ টাকা। 

সহযোগিতা প্রাপ্তদের মধ্যে চলতি বছরের ১২ মার্চ বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের রামপালের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবার রয়েছে।