২৭ আগস্ট ২০২৬, ১১:৪৩

৭১ থেকে ২৪ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। তিনি যুগান্তরের কবি। যেকোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন তিনি। যেকোনো আন্দোলন-সংগ্রামেও তিনি প্রধান অনুপ্রেরণা।’

আরও দেখুন: দুধে অতিরিক্ত পানি, বিক্রেতার মাথায় ঢেলে দেওয়া হলো সেই দুধ

তিনি আরও বলেন, ‘আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণ-অভ্যুত্থান নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা।’

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আজও নজরুলের বাণী মানুষকে রুখে দাঁড়াতে শেখায় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।