আমি সিলেটের মানুষ, প্রধানমন্ত্রী হাফ সিলেট, আমরা ওয়ান প্লাস পয়েন্ট ফাইভ
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি সিলেটের মানুষ। একটা কথা সিলেটের ব্যাপারে বলছি। উনি (প্রধানমন্ত্রী) আবার হাফ সিলেটি। কাজেই এখানে আমরা দেড়জন ওয়ান প্লাস পয়েন্ট ফাইভ। ঢাকা সিলেট যে মহাসড়ক ছয় লেনের কাজ শুরু হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে। কিন্তু এইটা দেখে মনে হচ্ছে, এটা বোধহয় আগ্রার তাজমহল জাতীয় কিছু হবে।’
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে নিজের বক্তব্যে জামায়াত আমির এসব তুলে ধরেন। তিনি বলেন, ‘কাজটি কত বছর লাগবে আমরা জানি না। গুই সাপের মতো হেটে হেটে এটার কাজ চলছে। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এটা এক্সপেরিয়েন্স করেছেন। তাকে ধন্যবাদ। কারণ ওই রাস্তা দিয়ে চলতে গেলে বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নেই। ঢেউ দেখতে গেলে ওখানেই যাওয়া যথেষ্ট।’
আরও পড়ুন: দুই শর্ত দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব প্রধানমন্ত্রীর
তিনি আরও বলেন, ‘এর একটা অবসান চাইছিলেন, আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলাম। যোগাযোগমন্ত্রী আছেন মন খারাপ করবেন না। আপনাকে সাহায্য করার জন্য বলেছি। দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোর, খুলনা এবং সাতক্ষীরা এই তিনটা জেলার বিস্তীর্ণ এলাকা ওয়াটার লকড হয়ে আছে দীর্ঘদিন ধরে। এরও সমাধান প্রয়োজন।’