২২ জুন ২০২৬, ১৫:১৮

আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে ২৩ জুন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

আওয়ামী ফ্যাসিস্টদের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশের ডাক  © সংগৃহীত

আওয়ামী ফ্যাসিস্টদের সংঘটিত ‘গুম, খুন ও গণহত্যার’ বিচার নিশ্চিত করার দাবিতে আগামী ২৩ জুন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২২ জুন) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় এ কর্মসূচির কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আওয়ামী ফ্যাসিস্টদের সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে এনসিপি ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সব জেলা ও মহানগর শাখাকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দেশনাটি দলের কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা হয়েছে। 

এনসিপির সদস্য ও দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত সাদিয়া ফারজানা দিনা কর্তৃক সাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নিয়মিত মাস্টার্সে ভর্তি: রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশের তারিখ ঘোষণা

উল্লেখ্য, আওয়ামী ফ্যাসিস্টদের সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর ধারাবাহিকতায় আগামী ২৩ জুন মঙ্গলবার বিকেল ৫টায় দেশের সব জেলা শহর ও মহানগরে একযোগে বিক্ষোভ সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি। এ কর্মসূচি সফল করতে দলের জেলা ও মহানগর শাখাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।