১৬ আগস্ট ২০২৬, ১৬:৪২

সেনা-নৌবাহিনীর নারী সদস্যের সাথে মিশেছে পুরুষরা, তাহলে নারীদের নিরাপত্তা কী হবে?

মোহাম্মদ সরোয়ার হোসেন, অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়  © টিডিসি সম্পাদিত

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, গবেষক ও লেখক মোহাম্মদ সরোয়ার হোসেন প্রশ্ন তুলেছেন, সেনা ও নৌবাহিনীর নারী সদস্যের সাথে মিশেছে। তাহলে নারীদের নিরাপত্তা কি হবে? আজ রবিবার নিজের আউডিতে এক গণমাধ্যমের নিউজ শেয়ার করে তিনি এসব কথা বলেন। 

পোস্টে তিনি লেখেন, সেনা এবং নৌবাহিনীতে ট্রান্সজেন্ডার অ্যাথলেট রয়েছেন। জান্নাত বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট, কবিতা নৌবাহিনীর। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে লিঙ্গ নির্ধারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ জানায় অ্যাথলেটিক ফেডারেশনের আগের কমিটি।

আরও পড়ুন: ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া

তিনি আরও লেখেন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি দুজনকেই পুরুষ হিসেবে বিবেচনা করে তাদের সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এরা সেনা ও নৌবাহিনীর নারী সদস্যের সাথে মিশেছে। তাহলে নারীদের নিরাপত্তা কি হবে? এটা ভয়ংকর ঘটনা। এটার তদন্ত হওয়া জরুরি।


প্রসঙ্গত, জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক উঠেছিল আগেই। দুজনই নারী হিসেবেই খেলে আসছিলেন জাতীয় প্রতিযোগিতায়। কিন্তু আদতে তারা পুরুষ, এমন অভিযোগও ওঠে। ১৯ বছর বয়সী কবিতা স্প্রিন্টার। ২৮ বছরের জান্নাত থ্রোয়ার।

পরে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি দুজনকেই পুরুষ হিসেবে বিবেচনা করে তাদের সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে। অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।