জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম ইলেকট্রনিকস, আবেদন ২৭ নভেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড। প্রতিষ্ঠানটি ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে ‘জুনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড;
পদের নাম: জুনিয়র অফিসার;
বিভাগ: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, চিকিৎসা ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
কর্মস্থল: বনানী, ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম