রিসেপশনিস্ট নিয়োগ দেবে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। ঢাকার অভিজাত এ হোটেলটি ‘রিসেপশনিস্ট’ পদে কর্মী নিয়োগে ২৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও;
পদের নাম: রিসেপশনিস্ট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: হোটেলে;
আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) ও ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ, আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম