আকতার গ্রুপ নিয়োগ দেবে ১০ টেরিটরি সেলস অফিসার, আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকতার গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আকতার এগ্রো বিভাগে ‘টেরিটরি সেলস অফিসার’ পদে ১০ কর্মী নিয়োগে ১৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকতার গ্রুপ;
পদের নাম: টেরিটরি সেলস অফিসার (টিএসও);
বিভাগ: আকতার এগ্রো;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১৮,০০০–২৫,০০০ টাকা;
আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২২-৩৪ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
আরও পড়ুন: ৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম