২৪ অক্টোবর ২০২৬, ২০:১৫

জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ব্র্যাকনেট লিমিটেড, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত

জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে ব্র্যাকনেট লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যাকনেট লিমিটেড। প্রতিষ্ঠানটি ফাইবার ট্রান্সমিশন বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১৭ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাকনেট লিমিটেড;

বিভাগের নাম: ফাইবার ট্রান্সমিশন;

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ নভেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২২-৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ঢাকা;

আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ নভেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম