মীনা বাজারে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সুপারশপ মীনা বাজার। প্রতিষ্ঠানটি ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ১৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার;
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;
বিভাগ: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, ভ্রমণ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, অর্জিত ছুটি নগদায়ন, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ধানমন্ডি, ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*আর্থিক ব্যবস্থাপনা, রিপোর্টিং, কমপ্লায়েন্সের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে;
*ইআরপি সিস্টেম, জেনারেল লেজার টুলস ও রিপোর্টিং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: বিভাগীয় ৭ শহরে নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম