১০ অক্টোবর ২০২৬, ১২:৪০

জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 

অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড   © টিডিসি সম্পাদিত

গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেডে মিড-লেভেল রিটাচার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে প্রার্থীর ৪ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৮ হাজার থেকে ২৫ হাজার টাকা। ব্যবহারিক পরীক্ষার ফলের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।

প্রতিষ্ঠানের নাম: গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড

পদের নাম: মিড-লেভেল রিটাচার

চাকরির ধরন: ফুলটাইম

অভিজ্ঞতা: ৪ থেকে ৫ বছর

কর্মস্থল: ১০০, বীর উত্তম এ কে খন্দকার রোড, দ্বিতীয় তলা, মহাখালী, ঢাকা, বাংলাদেশ।

বেতন: মাসিক ১৮,০০০ থেকে ২৫,০০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফলের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।

আরও দেখুন: ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্টরের অনুমতির

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: প্রার্থীদের অ্যাডোবি ফটোশপ ও অ্যাডোবি ইলাস্ট্রেটরে দক্ষ হতে হবে। পাশাপাশি পণ্য ও মডেলের উচ্চমানের ছবি রিটাচিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া নেক জয়েন্ট, কালার কারেকশন, মাস্কিং, শ্যাডো, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্লিপিং পাথ ও মাল্টিপাথের কাজে দক্ষতা থাকতে হবে। কালার পরিবর্তন ও প্যাটার্ন পরিবর্তন সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সপ্তাহে দুই দিন ছুটি, শিফট চলাকালে খাবারের সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস, নাইট শিফট ভাতা, ওভারটাইম ভাতা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসুবিধা, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি।

ডিউটির সময় ও শিফট: প্রতিষ্ঠানটিতে তিনটি শিফটে কাজ করতে হবে।
মর্নিং শিফট: সকাল ৭টা থেকে বিকেল ৩টা

ইভনিং শিফট: বিকেল ৩টা থেকে রাত ১১টা

নাইট শিফট: রাত ১১টা থেকে সকাল ৭টা

মর্নিং, ইভনিং ও নাইট শিফটে পর্যায়ক্রমে কাজের জন্য পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মর্নিং ও ইভনিং শিফটের জন্য নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইভনিং শিফটে কর্মরত নারী কর্মীদের জন্য মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, শ্যামলী ও শিয়া মসজিদ রুটে বাসায় পৌঁছে দেওয়ার পরিবহনসুবিধা রয়েছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) পিডিএফ ফরম্যাটে hr@mindworkingasia.com ঠিকানায় ই-মেইল করতে হবে। কেবল সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ নভেম্বর ২০২৬। 

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে দেখুন।