আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ কর্মী নিয়োগে ৩১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;
পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার;
পদসংখ্যা: ১০০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৪০,০০০ টাকা;
আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, পদ ৭, আবেদন শেষ ১৬ জুন
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, অর্জিত ছুটি নগদায়ন/টিএ/ডিএ, মোবাইল বিল, প্রাণ-আরএফএল আউটলেটে ছাড়সহ বাকিতে কেনার সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২৪ বছর হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়:
আরও পড়ুন: নাবিল গ্রুপ নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, পদ ১০, আবেদন শেষ ১৫ জুন
আবেদনের যোগ্যতা—
*বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার অফিসে (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম