স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ৬ জুন পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ৬ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড;
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ২৩ জুন পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, পদ ৭, আবেদন শেষ ১৬ জুন
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম