২৩ মে ২০২৬, ২১:৪১

জুনিয়র সেলস অফিসার নিয়োগ দেবে অ্যাপেক্স, আবেদন ২ জুন পর্যন্ত

জুনিয়র সেলস অফিসার নিয়োগে আবেদন চলছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটি হোলসেল বিজনেস বিভাগে ‌‘জুনিয়র সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগে ২১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড;

পদের নাম: জুনিয়র সেলস অফিসার;

বিভাগ: হোলসেল বিজনেস; 

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১২,০০০ টাকা;

আরও পড়ুন: প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, পদ ৩০, আবেদন ১২ জুন পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: টঙ্গী, গাজীপুর;

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে; 

আরও পড়ুন: নাবিল গ্রুপ নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, পদ ১০, আবেদন শেষ ১৫ জুন

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পাস হতে হবে;

*ডিলারদের সঙ্গে নিয়মিত ফলো-আপের মাধ্যমে মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও মাঠ পরিদর্শনকাজ পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, পদ ৭, আবেদন শেষ ১৬ জুন

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম