এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ২৪ মে পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ফিন্যান্স বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
পদের নাম: এক্সিকিউটিভ;
বিভাগ: ফিন্যান্স;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ২২ মে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২৪ বছর হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ফিল্ড সুপারভাইজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি টিএমএসএসে, পদ ৫০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*অ্যাকাউন্টিং/ফিন্যান্সে এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*ওষুধ শিল্পে কাজের দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, পদ ৩০, আবেদন ১২ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম