কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, পদ ১০, আবেদন শেষ ১১ এপ্রিল
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিভো বাংলাদেশ (হেড অফিস)। চায়নিজ স্মার্টফোন উৎপাদন, উন্নয়ন, ও সফটওয়্যার, যন্ত্রপাতি ও অনলাইন পরিষেবা প্রদানকারী এ প্রতিষ্ঠানটি কল সেন্টার বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০ কর্মী নিয়োগে ১২ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ মার্চ থেকেই শুরু হয়েছেচলবে ১১ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ (হেড অফিস);
পদের নাম: এক্সিকিউটিভ;
বিভাগ: কল সেন্টার;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে গাজী গ্রুপ, পদ ২৫, আবেদন শেষ ৩১ মার্চ
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন শেষ ৩০ মার্চ
আবেদনের যোগ্যতা
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ইনকমিং ও আউটগোয়িং কল সম্পর্কে ইংরেজিতে দৈনিক প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: সেলস অফিসার নিয়োগ দেবে ডেকো ফুডস, পদ ৩১, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ এপ্রিল ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম