তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্মেলন শুরু
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১-১২ তম নিবন্ধনধারীদের নিয়োগে নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়নসহ তিন দাবিতে প্রার্থীদের সংবাদ সম্মেলন শুরু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) ১-১২তম (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশি শিক্ষক সমিতি জাতীয় প্রেসক্লাবে এ আয়োজন করেছে।
তিন দাবিতে এ সংবাদ সম্মেলন করা হচ্ছে। তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ১৫ জানুয়ারির প্রতিশ্রুতি এবং ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংদীয় স্থায়ী কমিটির ১-১২ তমদের নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এ ছাড়া গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে দৈনিক শিক্ষা ডট কম-এর সম্পাদক সিদ্দিকুর রহমান খানের ১-১২তম নিবন্ধিত শিক্ষকদের নিয়ে ‘মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন বলে তারা জানিয়েছেন।
এর আগে গত ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।
আরও খবর: ৭০০ শিক্ষার্থীর ৪৭৫ জনই ফেল, কোনটিতে ৫২৭ জনে পাস ১২৫, কোনটির আবার পরীক্ষার্থীই ২৫ জন
জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বারক্ষিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন স্থায়ী কমিটিকে অবহিত করা হয় এবং ১-১২ তম নিবন্ধনকারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএ কর্তৃক গৃহীত সর্বশেষ সিদ্ধান্ত কমিটিকে অবহিত করা হয়। কমিটি ১-১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপারিশ করেছে।