১২ অক্টোবর ২০২৬, ১৮:৪৯

এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে

এনটিআরসিএ  © ফাইল ছবি

নতুন শিক্ষক নিয়োগের কলেজের প্রভাষক পদের বাংলার সিলেবাস ও নম্বর বণ্টন চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। সিলেবাস অনুযায়ী এই বিষয়ে ১৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের মান ১।

এনটিআরসিএ জানিয়েছে, প্রভাষক বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণে থাকবে ৯ নম্বর এবং লেখক পরিচিতি থেকে ৬ নম্বর থাকবে।   

আরও পড়ুন: এনটিআরসিএর নিয়োগ: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও নম্বর বণ্টন জানুন

বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বাংলা বানান এর নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বর্ণ, ধ্বনি, সাধু ও চলিত ভাষারীতি, উৎস অনুযায়ী শব্দের শ্রেণিবিভাগ, অর্থ অনুসারে শব্দের শ্রেণিবিভাগ, গঠন অনুসারে শব্দের শ্রেণিবিভাগ অর্থাৎ শব্দ থেকে প্রশ্ন থাকবে; প্রতিশব্দ ও বিপরীতার্থক শব্দ, ব্যাকরণিক শব্দ শ্রেণি, সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়, বাক্য, বাক্য রূপান্তর ও বাক্য শুদ্ধিকরণ যেখান থেকে মাস্ট কোয়েশ্চেন থাকে; এককথায় প্রকাশ, বাগধারা, জ্যোতিচিহ্ন, পারিভাষিক শব্দ, অনুবাদ।   

আরও পড়ুন: এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে

এছাড়া লেখক পরিচিতির ক্ষেত্রে আলাওল, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রোকেয়া সাখাওয়াত হোসেন, সত্যেন্দ্রনাথ দত্ত, মোহাম্মদ শহীদুল্লাহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গোলাম মোস্তফা, তারাসঙ্কর বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, জসীমউদ্দীন, সৈয়দ মুস্তফা আলী, মানিক বন্দ্যোপাধ্যায়, সুফিয়া কামাল, আহসান হাবিব, ফররুখ আহমেদ, সৈয়দ আলী আহসান, সৈয়দ ওয়ালীউল্লাহ, মুনীর চৌধুরী, শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, জহির রায়হান, আল মাহমুদ, আখতারুজ্জামান ইলিয়াস, সফোক্লিস, কালিদাস, উইলিয়াম শেক্সপিয়র, ম্যাক্সিম গোর্কির পরিচিতির বিষয়গুলো সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে।