নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ
বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি গ্র্যাজুয়েশন মেন্টর পদে একজন কর্মী নিয়োগ দেবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীর স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট কাজে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শিশু অবহেলা, নির্যাতন ও শোষণসংক্রান্ত অপরাধে পূর্বে দণ্ডিত ব্যক্তিদের আবেদন করতে নিরুৎসাহিত করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের নাম: নারী মৈত্রী
পদের নাম: গ্র্যাজুয়েশন মেন্টর
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
আরও দেখুন: পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
বেতন: মাসিক ৩৪ হাজার ৭২৯ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, যাতায়াত খরচ ও উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৬।
আরও দেখুন: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ, এসএসসি পাশেই আবেদন
আবেদনের বিষয়ে বিশেষ নির্দেশনা: নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির নিরুৎসাহিত করা হয়েছে। কেবল সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। নিয়োগপ্রাপ্তদের শিশু সুরক্ষা ও যৌন শোষণ এবং নির্যাতন প্রতিরোধ নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যাচাই ও সম্মতিপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। শিশু অবহেলা, নির্যাতন ও শোষণসংক্রান্ত অপরাধে পূর্বে দণ্ডিত ব্যক্তিদের আবেদন করতে নিরুৎসাহিত করেছে প্রতিষ্ঠানটি।
বিস্তারিত জানতে এখানে দেখুন।