সরাসরি মৌখিক পরীক্ষায় চাকরি দেবে প্রত্যাশী এনজিও
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী পাঁচ পদে বেশ কয়েকজন কর্মকর্তা নিয়োগ দেবে। এর মধ্যে রয়েছে এরিয়া ম্যানেজার, নিরীক্ষা কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসার। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সের শর্ত পূরণ করে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহীদের সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে শিক্ষানবিশকাল ও নিয়মিতকরণের পর পৃথক বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষানবিশকাল ছয় মাস।
প্রতিষ্ঠানের নাম: প্রত্যাশী
পদের নাম, বয়সসীমা ও বেতন:
১. এরিয়া ম্যানেজার: সর্বোচ্চ বয়স ৪৫ বছর। শিক্ষানবিশকালে মাসিক বেতন ৫০ হাজার টাকা। নিয়মিতকরণের পর বেতন ৬৩ হাজার ৩২১ টাকা।
২. নিরীক্ষা কর্মকর্তা: সর্বোচ্চ বয়স ৪৫ বছর। শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩০ হাজার টাকা। নিয়মিতকরণের পর বেতন ৪০ হাজার ৬৮৩ টাকা।
৩. শাখা ব্যবস্থাপক: সর্বোচ্চ বয়স ৩৫ বছর। শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩৫ হাজার টাকা। নিয়মিতকরণের পর বেতন ৫৫ হাজার ৮৩৪ টাকা।
৪. সহকারী শাখা ব্যবস্থাপক: সর্বোচ্চ বয়স ৩২ বছর। শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩০ হাজার টাকা। নিয়মিতকরণের পর বেতন ৪৮ হাজার ৭৭৭ টাকা।
৫. ফিল্ড অফিসার: সর্বোচ্চ বয়স ৩০ বছর। শিক্ষানবিশকালে মাসিক বেতন ২৫ হাজার টাকা। নিয়মিতকরণের পর বেতন ৪১ হাজার ৯০৭ টাকা।
আরও দেখুন: কর কমিশনারের কার্যালয়ে ৬০ পদে নতুন নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
এরিয়া ম্যানেজার: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম আট বছরের অভিজ্ঞতা এবং এরিয়া ম্যানেজার হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
নিরীক্ষা কর্মকর্তা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ঋণ কার্যক্রম পরিচালনায় নিরীক্ষা কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শাখা ব্যবস্থাপক: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা এবং শাখা ব্যবস্থাপক হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও দেখুন: ১৫০০ টাকায় বিক্রি হওয়া প্রশ্ন ফাঁসের তদন্তে বেরিয়ে এলো থলের বিড়াল
সহকারী শাখা ব্যবস্থাপক: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড অফিসার: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও কর্ম এলাকা:
৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, সকাল ৯টা: ফিল্ড অফিসার পদে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা ছাড়া বাংলাদেশের অন্যান্য জেলার প্রার্থীরা অংশ নিতে পারবেন।
৭ নভেম্বর ২০২৬, শনিবার, সকাল ৯টা: ফিল্ড অফিসার পদে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার প্রার্থীরা অংশ নিতে পারবেন।
১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, সকাল ৯টা: শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপক পদে সব জেলার প্রার্থীরা অংশ নিতে পারবেন।
আরও দেখুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
১৪ নভেম্বর ২০২৬, শনিবার, সকাল ৯টা: এরিয়া ম্যানেজার ও নিরীক্ষা কর্মকর্তা পদে সব জেলার প্রার্থীরা অংশ নিতে পারবেন।
মৌখিক পরীক্ষার স্থান: প্রত্যাশীর প্রধান কার্যালয়, সৈয়দবাড়ী, ৯০৩/এ ওমর আলী মাতব্বর রোড, বহদ্দারহাট (বহদ্দারবাড়ির সন্নিকটে), চান্দগাঁও-৪২১২, চট্টগ্রাম।
আর্থিক সুবিধা: ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর সংস্থার চাকরিবিধি অনুযায়ী বেতন স্কেল, বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, চারটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, কর্মী গৃহঋণ এবং মোটরগাড়ি, মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণের সুবিধা দেওয়া হবে।
এ ছাড়া যোগদানের তারিখ থেকে সংস্থার নিজস্ব ডরমেটরিতে বিনা মূল্যে থাকার ব্যবস্থা, দুপুরের খাবার ভাতা, মোবাইল বিল ও যাতায়াত ভাতা দেওয়া হবে। এসব সুবিধা সংস্থার নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে।
চাকরির শর্তাবলি:
১. নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশীর কর্ম এলাকার যেকোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আরও দেখুন: ৬৪ জেলায় ১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, আবেদন শেষ আগামীকাল
২. বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩. এরিয়া ম্যানেজার, নিরীক্ষা কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপক পদে আবেদনকারীদের কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল ব্যবহারে দক্ষ হতে হবে।
৪. এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপক পদে আবেদনকারীদের বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে।
৫. পুরুষ কর্মকর্তাদের সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকতে হবে।
৬. সহকারী শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসার পদে নির্বাচিতদের জামানত হিসেবে ২০ হাজার টাকা এবং এরিয়া ম্যানেজার ও শাখা ব্যবস্থাপক পদে নির্বাচিতদের ২৫ হাজার টাকা জমা দিতে হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী লভ্যাংশসহ এই জামানত ফেরতযোগ্য।
৭. চূড়ান্ত নিয়োগের আগে নির্বাচিত প্রার্থীকে একজন গ্রহণযোগ্য জামিনদার দিতে হবে। জামিনদার হিসেবে সরকারি চাকরিজীবী, এমপিওভুক্ত স্কুল বা কলেজের শিক্ষক কিংবা তফসিলভুক্ত ব্যাংকের কর্মকর্তা থাকতে পারবেন। প্রার্থীর আর্থিক অনিয়মজনিত দায়-দায়িত্ব বহন ও ক্ষতিপূরণ দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
আরও দেখুন: চলমান ৫০ বেসরকারি চাকরির নিয়োগ দেখুন এক নজরে
মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র নিতে হবে: আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট, জাতীয়তা সনদপত্রের কপি এবং সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
যোগাযোগ: উপ-সহকারী পরিচালক, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, প্রত্যাশী, প্রধান কার্যালয়, সৈয়দবাড়ী, ৯০৩/এ ওমর আলী মাতব্বর রোড, বহদ্দারহাট (বহদ্দারবাড়ির সন্নিকটে), চান্দগাঁও-৪২১২, চট্টগ্রাম।
বিস্তারিত জানতে নিচে দেখুন।