আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। কক্সবাজারের তিনটি জোনে কর্মরত হতে হবে নির্বাচিত প্রার্থীদের। এ পদে দৈনিক সম্মানী ১ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে প্রকৃত যাতায়াত ব্যয় দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। ৮ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: আইডিই বাংলাদেশ
প্রকল্প: বামবো ফর ক্লাইমেট অ্যাকশন
পদের নাম: ফিল্ড ভলান্টিয়ার
পদসংখ্যা: ৩টি
আরও দেখুন: সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
কর্মস্থল: কক্সবাজার জেলার তিনটি জোন
দৈনিক সম্মানী: ১ হাজার ৫০০ টাকা ও প্রকৃত যাতায়াত ভাতা
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
কর্মস্থল: নিয়োগপ্রাপ্ত তিনজনকে কক্সবাজার জেলার তিনটি জোনে কাজ করতে হবে। জোনগুলো হলো—
১. জোন-১: কক্সবাজার সদর ও রামু ১ জন।
২. জোন-২: উখিয়া ও টেকনাফ ১ জন।
৩. জোন-৩: চকরিয়া ১ জন।
নির্বাচিত ভলান্টিয়াররা ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্টের (এফটিএস) অধীনে কাজ করবেন। তাদের প্রকল্পের নির্ধারিত কর্ম এলাকায় স্থায়ীভাবে অবস্থান করতে হবে। কাজের চাপ ও প্রয়োজন অনুযায়ী ভলান্টিয়ারদের দায়িত্ব দেওয়া হবে। সম্মানী প্রদান করা হবে ‘কাজ নেই, পারিশ্রমিক নেই’ ভিত্তিতে।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে অন্তত দুটি প্রাসঙ্গিক স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
দায়িত্ব ও কাজের ধরন: নিয়োগপ্রাপ্তদের মাঠপর্যায়ের কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণে কাজ করতে হবে। প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, সভা, কর্মশালা, বাজারভিত্তিক আয়োজন ও অভিজ্ঞতা বিনিময় সফর পরিচালনায় সহায়তা করতে হবে।
এ ছাড়া উপকারভোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি, মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সফলতার গল্প নথিভুক্ত করতে হবে। স্থানীয় সরকার, কমিউনিটি প্রতিষ্ঠান, বাঁশচাষি, নার্সারি, বাঁশ সংগ্রহকেন্দ্র ও সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করতে হবে।
স্থানীয় নারী ও তরুণ উদ্যোক্তা চিহ্নিত করা, তাদের সম্পৃক্ত করা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমে সহায়তা করা এবং বাজার সম্প্রসারণে কাজ করতে হবে। পাশাপাশি বাঁশের বাজারব্যবস্থা শক্তিশালী করা, সংগ্রহকেন্দ্র প্রতিষ্ঠা ও সম্প্রসারণ, বেসরকারি খাতের সঙ্গে যোগাযোগ, বাজার গবেষণা, ব্যবসায়িক সংযোগ তৈরি এবং জলবায়ুসহিষ্ণু বাঁশভিত্তিক উদ্যোগ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
প্রার্থীদের মাঠপর্যায়ে গুণগত ও পরিমাণগত তথ্য সংগ্রহ, প্রকল্পের প্রভাব ও সফলতার গল্প মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক ভিত্তিতে নথিভুক্ত করতে হবে। প্রয়োজনে বিভিন্ন পর্যায়ের অংশীজনের সভায় অংশগ্রহণ এবং প্রকল্পের অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা: প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ এবং প্রতিবেদন লেখার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার সফটওয়্যার ও স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে। প্রকল্প ব্যবস্থাপনা, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সম্পর্কে ধারণা থাকতে হবে।
এ ছাড়া সরকারি সংস্থা, বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার সক্ষমতা, বিশ্লেষণী দক্ষতা, সমস্যা সমাধানের যোগ্যতা এবং বহুসাংস্কৃতিক পরিবেশে স্বাধীনভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। দুর্গম এলাকায় কাজের চাপ সামলানো এবং নিয়মিত মাঠপর্যায়ে ভ্রমণের প্রস্তুতিও থাকতে হবে।
নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ল্যাপটপ রয়েছে এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আরও দেখুন: ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টোবর
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ তিন পৃষ্ঠার জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ই-মেইল: bangladesh.procurement@ideglobal.org
বরাবর: দ্য সিনিয়র ম্যানেজার-প্রকিউরমেন্ট অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, আইডিই বাংলাদেশ।
আবেদনের শেষ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়)।
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন।