০২ অক্টোবর ২০২৬, ১৩:০০

রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে (বিডিআরসিএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির রেড ক্রিসেন্ট ব্লাড প্রোগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল অফিসার পদে মোট ৩ জন নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী বাংলাদেশি প্রার্থীরা আগামী ৮ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ল্যাবরেটরি বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ন্যূনতম ডিপ্লোমা থাকতে হবে।

অভিজ্ঞতা: হাসপাতাল, ব্লাড সেন্টার, ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র বা সাধারণ চিকিৎসাসেবায় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর। সম্ভাবনাময় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হতে পারে।

বেতন: রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের নীতিমালা অনুযায়ী।

কর্মস্থল: রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার, মোহাম্মদপুর, ঢাকা।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ এক বছর। সন্তোষজনক কর্মদক্ষতা ও তহবিলের প্রাপ্যতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

২. পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

আরও দেখুন: ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান

অভিজ্ঞতা: ব্লাড ব্যাংকিং, ট্রান্সফিউশন মেডিসিন বা ক্লিনিক্যাল প্র্যাকটিসে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর। সম্ভাবনাময় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হতে পারে।

বেতন: রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের নীতিমালা অনুযায়ী।

কর্মস্থল: রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার, মোহাম্মদপুর, ঢাকা।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ এক বছর। সন্তোষজনক কর্মদক্ষতা ও তহবিলের প্রাপ্যতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

আবেদন শেষ: আগামী ৮ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় ছাড়পত্র প্রয়োজন হবে।