০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৮

ব্র্যাকে ম্যানেজার পদে চাকরি, আবেদন করুন আজই

ব্র্যাক  © সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ম্যানেজার, টেকনিক্যাল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্র্যাক হেলথ প্রোগ্রামের (বিএইচপি) আওতায় এ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বরিশাল সিটি করপোরেশনে বাস্তবায়নাধীন একটি প্রকল্পে কারিগরি নেতৃত্ব দেবেন। প্রকল্পটির লক্ষ্য জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, জলবায়ু-সহনশীল ও জেন্ডার-সংবেদনশীল নগর স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং প্রান্তিক ও জলবায়ু-আক্রান্ত জনগোষ্ঠীর জন্য সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ম্যানেজার, টেকনিক্যাল

প্রোগ্রাম: ব্র্যাক হেলথ প্রোগ্রাম (বিএইচপি)

কর্মস্থল: ফিল্ড অফিস

আরও দেখুন: কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে একজনও নেই! শ্রেণিকক্ষে ছাগলের ক্লাস

চাকরির ধরন: চুক্তিভিত্তিক। কর্মদক্ষতা, পরিচালনাগত প্রয়োজন ও প্রতিষ্ঠানের ব্যবসায়িক চাহিদার ভিত্তিতে চাকরির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রির পাশাপাশি মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: এনজিও, জনস্বাস্থ্য বা সংশ্লিষ্ট কোনো খাতে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের ক্যারিয়ার ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬।

আরও দেখুন: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে বা আবেদন করতে এখানে দেখুন

তথ্যসূত্র: ব্র্যাকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।