অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সংস্থাটি ডিআরআর অ্যান্ড রেসপন্স বিভাগে ‘টেকনিক্যাল অফিসার’ পদে কর্মী নিয়োগে ৩০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ;
পদের নাম: টেকনিক্যাল অফিসার;
বিভাগ: ডিআরআর অ্যান্ড রেসপন্স;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: সিনিয়র অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, ইনস্যুরেন্স সুবিধা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস বছরে ১টি, মোবাইল বিল, সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২৫ বছর হতে হবে;
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: সেভ দ্য চিলড্রেনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট), ওয়েবসাইট, আউটলুক এবং লোটাস নোটস বিষয়ে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে ২০০ ডেপুটি ম্যানেজার, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম