২৮ আগস্ট ২০২৬, ১২:৪২

 অ্যাসোসিয়েট অফিসার পদে অ্যাকশনএইডে চাকরির সুযোগ 

অ্যাকশনএইড বাংলাদেশ  © টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি অ্যাসোসিয়েট অফিসার-হাইজিন প্রমোশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট পদে নিয়োগ দেবে। 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বাস্তবায়নাধীন ওয়াশ (ডব্লিউএএসএইচ) প্রকল্পে এ পদে কাজ করতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাকশনএইড বাংলাদেশ

পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার-হাইজিন প্রমোশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট

প্রকল্প: রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পানি, স্যানিটেশন ও হাইজিন বা ওয়াশ সেবা প্রদান

কর্মস্থল: উখিয়া

চাকরির ধরন: নির্দিষ্ট মেয়াদের চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত; অর্থায়ন ও কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তি নবায়ন হতে পারে

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মোট বেতন। এর সঙ্গে মোবাইল ও ইন্টারনেট ভাতা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সসহ অন্যান্য প্রযোজ্য সুবিধা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ওয়াশ-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পরিবেশ, জনস্বাস্থ্য, ভূতত্ত্ব, ইউআরপি, সামাজিক বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট অন্য বিষয়ে ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রাসঙ্গিক অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করা হতে পারে।

অভিজ্ঞতা: এনজিও খাতে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রোহিঙ্গা সংকট মোকাবিলায় অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: বাংলাদেশ রেড ক্রিসেন্টে পরিচালক পদে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। জরুরি নিয়োগের কারণে নির্ধারিত সময়ের আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের শেষ তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের জন্য কোনো ধরনের অর্থ প্রদান করতে হবে না। চাকরির আবেদনকারীর কাছ থেকে অর্থ চাওয়া হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে। কোনো ব্যক্তিগত তদবির বা ফোন করলে প্রার্থিতা বাতিল হতে পারে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন।