রুরাল ডেভেলপমেন্ট সংস্থায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৫, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)। সংস্থাটি VI, VIII এবং IX গ্রেডে ৩ পদে ১৬৫ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস);
১. পদের নাম: শাখা ব্যবস্থাপক;
বিভাগ/বিষয়/দপ্তর: মাইক্রোক্রেডিট;
পদসংখ্যা: ১৫টি;
বেতন স্কেল: শিক্ষানবিশকালে ৩৫,৫০০ টাকা, স্থায়ীকরণের পর ৩৯,২৪৮ টাকা;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*কম্পিউটার ও মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: সেন্টার ফর পলিসি ডায়ালগ নিয়োগ দেবে ডায়লগ অ্যাসোসিয়েট, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
২. পদের নাম: ক্রেডিট অফিসার;
বিভাগ/বিষয়/দপ্তর: মাইক্রোক্রেডিট;
পদসংখ্যা: ৭৫টি;
বেতন স্কেল: শিক্ষানবিশকালে ২৫,৩০০ টাকা, স্থায়ীকরণের ২৬,৯১২ টাকা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*মোটরসাইকেল/বাইসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ব্যুরো বাংলাদেশ, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
৩. পদের নাম: জুনিয়র ক্রেডিট অফিসার;
বিভাগ/বিষয়/দপ্তর: মাইক্রোক্রেডিট;
পদসংখ্যা: ৭৫টি;
বেতন স্কেল: শিক্ষানবিশকালে ২৩,৫০০ টাকা, স্থায়ীকরণের পর ২৪,৪১৭ টাকা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম ২.৫ থাকতে হবে;
*মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: কোঅর্ডিনেটর নিয়োগ দেবে টিআইবি, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণের পর নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'প্রধান নির্বাহী কর্মকর্তা, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), ৪৯ গৃর্দ্দানারায়নপুর, শেরপুর টাউন, শেরপুর-২১০০' বরাবর সরাসরি আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ আগস্ট ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১৯ জুলাই ২০২৬, পৃষ্ঠা ৭