অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, পদায়ন ৪ জেলায়
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সংস্থাটি মাইক্রোফিন্যান্স (প্রজেক্ট স্টাফ) বিভাগে ‘অফিসার, ওমেন এমপাওয়ারমেন্ট’ পদে কর্মী নিয়োগে ৩০ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;
পদের নাম: অফিসার, ওমেন এমপাওয়ারমেন্ট;
বিভাগ: মাইক্রোফিন্যান্স (প্রজেক্ট স্টাফ);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ব্যুরো বাংলাদেশ, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:
কর্মস্থল: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে টিআইবি, আবেদন ১১ জুলাই পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*মাঠপর্যায়ের তথ্য-উপাত্ত, কেস স্টাডি এবং অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ ও সংকলন করে মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে প্রতিবেদন পেশে দক্ষতা থাকতে হবে;
*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
আরও পড়ুন: ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম