২৪ জুন ২০২৬, ১৬:৩৪

সাজিদা ফাউন্ডেশনে চাকরি, আবেদন ২৮ জুন পর্যন্ত

সিনিয়র ক্রেডিট অ্যানালিস্ট নিয়োগে আবেদন চলছে সাজিদা ফাউন্ডেশনে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাজিদা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র ক্রেডিট অ্যানালিস্ট’ পদে ২ কর্মী নিয়োগে ২৩ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাজিদা ফাউন্ডেশন;

পদের নাম: সিনিয়র ক্রেডিট অ্যানালিস্ট;

পদসংখ্যা: ২টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৫০,০০০–৬০,০০০ টাকা;

আরও পড়ুন: ওয়াটারএইড নিয়োগ দেবে ইয়ং প্রফেশনাল, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, বিমা সুবিধা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর বয়স: ২৬-৪৫ বছরের মধ্যে হতে হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ২৭ জুন পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এমবিএ অথবা এমবিএম ডিগ্রি পাস হতে হবে;

*ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তানিখ: আগামী ২৮ জুন, ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম