ব্র্যাক নিয়োগ দেবে সহকারী প্রধান শিক্ষক/প্রধান শিক্ষক, পদায়ন ৪ জেলায়
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সংস্থাটি দেশের ৪ জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে ‘প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক’ পদে ৪ জেলায় জনবল নিয়োগে ৬ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;
পদের নাম: প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক;
বিভাগ: ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ফিল্ড সুপারভাইজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি টিএমএসএসে, পদ ৫০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: হবিগঞ্জ (বানিয়াচং), ময়মনসিংহ (সদর), নীলফামারী (জলঢাকা), সুনামগঞ্জ;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ২৩ মে পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম