০৯ মে ২০২৬, ১৮:০৮

ব্যুরো বাংলাদেশে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

সহকারী শাখা ব্যবস্থাপক নিয়োগে আবেদন চলছে ব্যুরো বাংলাদেশে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্যুরো বাংলাদেশ। সংস্থাটি ‘সহকারী শাখা ব্যবস্থাপক’ পদে কর্মী নিয়োগে ৯ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ মে থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্যুরো বাংলাদেশ;

পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: শিক্ষানবিশকাল ৩৭,০০০ টাকা। স্থায়ীকরণের পর ভাতাসহ ৪১,১৭০ টাকা;

আরও পড়ুন: ফিল্ড সুপারভাইজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি টিএমএসএসে, পদ ৫০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা: এমবিএ অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: সেভ দ্য চিলড্রেন নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন শেষ ১৬ মে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম