০৭ মে ২০২৬, ১৭:০৮

ব্র্যাক নিয়োগ দেবে টেকনিক্যাল অফিসার, আবেদন চলবে ১৪ মে পর্যন্ত

টেকনিক্যাল অফিসার নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) ব্র্যাক। সংস্থাটি শেল্টার, এইচসিএমপি বিভাগে ‌‘টেকনিক্যাল অফিসার’ পদে কর্মী নিয়োগে ৫ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ মে থেকেই শুরু হয়েছে—চলবে ১৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;

পদের নাম: টেকনিক্যাল অফিসার;

বিভাগ: শেল্টার, এইচসিএমপি;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক; 

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে; 

আরও পড়ুন: সেভ দ্য চিলড্রেন নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন শেষ ১৬ মে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;  

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: কক্সবাজার;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ফিল্ড সুপারভাইজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি টিএমএসএসে, পদ ৫০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*সিভিল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*এনজিও সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম