০৪ মে ২০২৬, ১০:৪৫

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তাদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। আজ সোমবার (৪ মে) থেকে সংশ্লিষ্ট ব্যাংক হতে তারা টাকা উত্তোলন করতে পারবেন।

অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা সোমবারের (৪ মে) পর সংশ্লিষ্ট ব্যাংক হতে এপ্রিল মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে লাগবে যেসব কাগজপত্র

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের (বেতন-ভাতাদির সরকারি অংশের) চারটি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে রবিবার (৩ মে)হস্তান্তর করা হয়েছে।