১৯ নভেম্বর ২০২৬, ১৩:৫৩

মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

মৎস্য অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগে অনুষ্ঠিতব্য এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী ২০ ও ২৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা দুটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব ফিরোজ আহাম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও দেখুন: ১০ হাজার কনস্টেবল নিয়োগের পথে পুলিশ, যোগ্যতা এসএসসি পাস

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২০ নভেম্বর এবং ১৬তম গ্রেডের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর বিভিন্ন কেন্দ্রে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত পরীক্ষা দুটি স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও দেখুন: বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন

পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি জানতে প্রার্থীদের মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত জানতে এখানে দেখুন।