শিক্ষকদের জন্য চার সুখবর দিলেন এমপি আতিক মুজাহিদ
বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. আতিক মুজাহিদ। এ ছাড়া বদলি ও নিয়োগসহ আরও তিন বিষয়ে সিদ্ধান্ত ও সুপারিশ করার কথা জানিয়েছেন তিনি।
রবিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান এমপি। তিনি বলেন, বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের সিদ্ধান্ত হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদনকারী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী এই সিদ্ধান্তের আওতায় রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে বলে আশা করছি। শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।
আরও খবর: ওপরের গ্রেডে বেতন কম, আয় কমছে পদোন্নতিতেও—পে স্কেলের যেসব অসংগতি দূর করবে কমিটি
এনসিটিবির দুর্নীতি নিয়ে সংসদীয় কমিটি হচ্ছে জানিয়ে আতিক মুজাহিদ বলেন, ‘মাওশির ৬১০ জনের নিয়োগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এনটিআরসিএর শিক্ষক বদলির ব্যাপারে সবাই একমত। এর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।’