২০ সিনিয়র সহকারী সচিবকে বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০ জন কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (২০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সিগঞ্জের শ্রীনগরের সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেলকে চট্টগ্রাম বিভাগে, সিরাজগঞ্জের চৌহালির সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে রাজশাহী বিভাগে এবং গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাবরিনা আক্তারকে সিলেট বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই আদেশে ময়মনসিংহের গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, জামালপুরের ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ান ইফতেকার এবং লক্ষ্মীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) অভি দাশকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার প্রাবণ কুমার বিশ্বাস ও কুমিল্লার কুমিল্লা সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব তালুকদারকে চট্টগ্রাম বিভাগে এবং জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের উপপরিচালক জান্নাতুল নাঈমকে বরিশাল বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানকে চট্টগ্রাম বিভাগে, খুলনার রূপসার সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীমকে বরিশাল বিভাগে এবং যশোরের যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইনকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন: ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক
বাগেরহাটের মোড়েলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার বরিশাল বিভাগে, গোপালগঞ্জের কোটালীপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ খুলনা বিভাগে, রাঙ্গামাটি সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার ময়মনসিংহ বিভাগে এবং চান্দপুরের শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা সিলেট বিভাগে ন্যস্ত হয়েছেন।
পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফয়সাল আহমেদ ও যশোরের কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলামকে রাজশাহী বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুরকে খুলনা বিভাগে এবং কুড়িগ্রামের ফুলবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইনকে রংপুর বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাগণকে নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য The Code of Criminal Procedure, 1898 এর section-144 এর ক্ষমতা অর্পণ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।