২৭ জুন ২০২৬, ১৩:৩৬

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

কবর জিয়ারতকালে প্রধানমন্ত্রী তারেক রহমান  © টিডিসি ফটো

মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে প্রথম সরকারি বিদেশ সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। পরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তিনি।

শনিবার (২৭ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর তিনি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন : দুই বছরের মেয়েকে বাঁচাতে ধ্বংসস্তূপেই থমকে গেল মায়ের জীবন

মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে এই সফর ছিল প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর। সফর শেষে দেশে ফিরে তিনি সর্বপ্রথম বাবা-মায়ের মাজার জিয়ারতের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।