১৫ জুন ২০২৬, ২০:৫৬

বাড়ছে ৫০ শতাংশ বেসিক, এমপিওভুক্ত শিক্ষকদের কোন গ্রেডে কত বেতন হবে 

নবম জাতীয় পে-স্কেল  © ফাইল ছবি

নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের অর্থাৎ বেসিকের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে, যা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে। একইভাবে পে-স্কেল বাস্তবায় হলে সরকারি চাকরিজীবীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরতরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান। ফলে ১ জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়ন হলে এই বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে। 

নবম পে-স্কেল নিয়ে গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে চতুর্থ গ্রেডের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের ৫০ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ৫৫ হাজার টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৫ হাজার টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৭৫ হাজার টাকা।

৬ষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ৩৯ হাজার ৫০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৩ হাজার ৫৫০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৫৩ হাজার ২৫০ টাকা। ৭ম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের মূল বেতন ২৯ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ৩১ হাজার ৯০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ৯০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৪৩ হাজার ৫০০ টাকা।

৯ম গ্রেডে কর্মরত প্রভাষকদের মূল বেতন ২২ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ২৪ হাজার ২০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ২০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৩৩ হাজার টাকা। ১০ম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের মূল বেতন ১৬ হাজার টাকা। বর্তমানে তারা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পান। ফলে তাদের বেসিক হয় ১৮ হাজার ৪০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ৪০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ২৪ হাজার টাকা।

আরও পড়ুন: ঢাবি ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবককে থানায় সোপর্দ

১১তম গ্রেডের সহকারী শিক্ষকদের মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১৪ হাজার ৩৭৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৮৭৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৮ হাজার ৭৫০ টাকা। ১৬তম গ্রেডের অফিস সহকারী বা হিসাব সহকারী কিংবা কম্পিউটার অপারেটরদের মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ১০ হাজার ৬৯৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৩৯৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ৯৫০ টাকা।

১৮তম গ্রেডের ল্যাব সহকারীদে মূল বেতন ৮ হাজার ৮০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১০ হাজার ১২০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৩২০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ২০০ টাকা।

২০তম গ্রেডের অফিস সহায়ক, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াদের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ মোট বেসিক হয় ৯ হাজার ৪৮৭ টাকা ৫০ পয়সা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ২৩৭ টাকা ৫০ পয়সা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১২ হাজার ৩৭৫ টাকা।