১৭ মে ২০২৬, ১৩:২৯

ঈদুল আজহা কবে, জানা যাবে আগামীকাল

পবিত্র ঈদুল আজহা  © টিডিসি ফটো

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে উদযাপিত হবে, তা জানা যাবে আগামীকাল সোমবার। ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ রবিবার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ

আগামীকাল সোমবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে দেশে আগামী ২৮ মে (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২০ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সেক্ষেত্রে দেশে ঈদ পালিত হবে ২৯ মে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার সংবাদ জানাতে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বর এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকেও (ইউএনও) বিষয়টি অবহিত করা যাবে।

উল্লেখ্য, ইসলাম ধর্ম অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন।